বড় ধাক্কা! সর্বসম্মতি না হলে SIR ও ‘ফর্ম ৬’ বাতিলের হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

বড় ধাক্কা! সর্বসম্মতি না হলে SIR ও ‘ফর্ম ৬’ বাতিলের হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত না হলে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ কার্যক্রমে স্থগিতাদেশের হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নোটিস পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে জবাব তলب করেছে। শীর্ষ আদালত সাফ জানিয়েছে, আইনি প্রক্রিয়া বা যথাযথ অনুমতি ছাড়া ‘ফর্ম ৬’-এ কোনও পরিবর্তন করা যায় না। যদি এমনটা হয়ে থাকে, তবে তা কার নির্দেশে হয়েছে, তা খতিয়ে দেখতে চায় আদালত। আইন লঙ্ঘনের প্রমাণ মিললে যেকোনো সিদ্ধান্ত বাতিল করা হতে পারে বলেও জানিয়েছে বেঞ্চ।

সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে সরাসরি কোনও নির্দেশ দেওয়া সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছে তিন বিচারপতির বেঞ্চ। তবে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একক সিদ্ধান্তে ভোটার নিবন্ধনের এই বিধিবদ্ধ ফর্মে শর্ত আরোপ নিয়ে তৈরি হওয়া বিতর্কের সত্যতা যাচাই করতে চায় আদালত। ১৯৬০ সালের ভোটার নিবন্ধন বিধিমালা অনুযায়ী ‘ফর্ম ৬’-এর মতো গুরুত্বপূর্ণ নথিতে আইনি অনুমতি ছাড়া বদল আনা নিয়ে প্রশ্ন উঠেছে। আদালতের এই কড়া পদক্ষেপে আগামী দিনে ভোট প্রক্রিয়ায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *