দিল্লি হিংসায় নেতাদের ‘উস্কানিমূলক’ মন্তব্য, ১৫টি আর্জির সবক’টিই খারিজ করল হাই কোর্ট!

দিল্লি হিংসায় নেতাদের ‘উস্কানিমূলক’ মন্তব্য, ১৫টি আর্জির সবক’টিই খারিজ করল হাই কোর্ট!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি হিংসার ঘটনায় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ‘উস্কানিমূলক ভাষণ’ দেওয়া এবং সিট (SIT) তদন্তের দাবি জানিয়ে দায়ের করা ১৫টি জনস্বার্থ মামলাই খারিজ করে দিয়েছে দিল্লি হাই কোর্ট। সোমবার বিচারপতি বিবেক চৌধরী এবং বিচারপতি মনোজ জৈনের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বিরোধী আন্দোলন চলাকালীন সংঘর্ষে অন্তত ৫৩ জনের মৃত্যু এবং প্রায় ৭০০ জন আহত হন। এর প্রেক্ষিতে বিজেপি নেতা অনুরাগ ঠাকুর, কপিল মিশ্র, প্রবেশ বর্মা এবং কংগ্রেস নেতা সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, প্রিয়াঙ্কা গাঁধী বঢ়রাসহ আম আদমি পার্টি ও এআইএমআইএম নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানানো হয়েছিল।

মামলাকারীদের অভিযোগ ছিল, নেতাদের এই বক্তব্য হিংসায় সরাসরি ইন্ধন জুগিয়েছিল। এ ছাড়া কর্তব্যে গাফিলতির অভিযোগে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সিএএ-বিরোধী আন্দোলনে অর্থ জোগানের এনআইএ (NIA) তদন্ত এবং পুলিশ ও র‍্যাফ (RAF)-এর অসদাচরণের বিরুদ্ধে স্বাধীন তদন্তের আর্জিও এই মামলাগুলির অন্তর্ভুক্ত ছিল। আদালত সমস্ত আর্জি খারিজ করে দেওয়ায় এই আইনি প্রক্রিয়ায় বড় নির্দেশ সামনে এল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *