ছোটবেলার নির্যাতনের ভয়াবহ প্রতিশোধ, দাদুকে ক্রিকেট ব্যাটে পিটিয়ে খুন করল নাতনি!

ছোটবেলার নির্যাতনের ভয়াবহ প্রতিশোধ, দাদুকে ক্রিকেট ব্যাটে পিটিয়ে খুন করল নাতনি!

মধ্যপ্রদেশের ইনদওরে এক মর্মান্তিক ঘটনায় ঘুমন্ত দাদুকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল কুড়ির এক তরুণীর বিরুদ্ধে। রবিবার ভোরে ৭৫ বছর বয়সি বৃদ্ধের ওপর এই নৃশংস হামলার ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তরুণী ছোটবেলায় ওই বৃদ্ধের হাতে নিয়মিত যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। সেই শৈশবের ক্ষোভ ও পুরনো আক্রোশ থেকেই তিনি এই চরম পদক্ষেপ করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রকাশ পেয়েছে।

শনিবার রাতে দেরি করে বাড়ি ফেরাকে কেন্দ্র করে বাবা-মায়ের সঙ্গে তরুণীর তীব্র বিবাদ হয়। সেই ঝামেলার পরেই তাঁর মনে ছোটবেলার নিগ্রহের স্মৃতি মাথাচাড়া দিয়ে ওঠে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর রাত তিনটে নাগাদ স্কুটি চালিয়ে দাদুর বাড়িতে গিয়ে ঘুমন্ত বৃদ্ধের ওপর হামলা চালান তিনি। ক্রিকেট ব্যাটের আঘাতে গুরুতর জখম বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অভিযুক্ত তরুণীকে বর্তমানে পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *