এসি বিস্ফোরণে মারাত্মক অগ্নিদগ্ধ বিধায়ক বায়রন বিশ্বাস! উন্নত চিকিৎসার জন্য কেন হঠাৎ দিল্লি নিয়ে যাওয়া হলো?

এসি বিস্ফোরণে মারাত্মক অগ্নিদগ্ধ বিধায়ক বায়রন বিশ্বাস! উন্নত চিকিৎসার জন্য কেন হঠাৎ দিল্লি নিয়ে যাওয়া হলো?

সামশেরগঞ্জে নিজের বাড়িতে এসি বিস্ফোরণে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। গত শনিবার দুপুরে দোতলার ঘরে ঘুমের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। শর্ট সার্কিট থেকে ইন্ডোর এসি ইউনিটে বিকট শব্দে বিস্ফোরণ হলে হু হু করে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর চেষ্টা করার সময় বিধায়কের শরীরের একাধিক অংশ, বিশেষ করে দুই পা ও এক হাতের কব্জি গুরুতরভাবে পুড়ে যায়। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। খবর পেয়ে দ্রুত ফিরে তাঁরা বায়রনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

প্রাথমিক পর্যায়ে মুর্শিদাবাদের হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও, ডায়াবেটিসের সমস্যা এবং আচমকা সুগার কমে যাওয়ায় তাঁর ক্ষত সারাতে জটিলতা দেখা দেয়। শারীরিক অবস্থার উন্নতির জন্য এবং উন্নত চিকিৎসার প্রয়োজনে রবিবার তাঁকে বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে করে দিল্লি এইমসে (AIIMS) স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে কঠোর চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সাগরদিঘির এই বিধায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *