ভোটার তালিকা থেকে নাম কাটার চক্রান্ত? ফর্ম ৭-এর অপব্যবহার নিয়ে বড় নির্দেশ তেলঙ্গানার সিইও-র

ভোটার তালিকা থেকে নাম কাটার চক্রান্ত? ফর্ম ৭-এর অপব্যবহার নিয়ে বড় নির্দেশ তেলঙ্গানার সিইও-র

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ চলার মধ্যেই ফর্ম ৭-এর অপব্যবহার নিয়ে বড় পদক্ষেপ করল তেলঙ্গানা নির্বাচন কমিশন। জেনেশুনে মিথ্যা তথ্য দিয়ে বা গণহারে ফর্ম ৭ পূরণ করে যোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) সি সুদর্শন রেড্ডি। হায়দরাবাদ সহ রাজ্যের সমস্ত জেলাশাসক এবং জেলা শিক্ষা অধিকর্তাদের এই বিষয়ে কড়া নজরদারি চালিয়ে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি তেলঙ্গানায় এসআইআর পর্ব চলাকালীন ফর্ম ৭-এর অপব্যবহার নিয়ে সরব হয়েছিল স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। বিরোধী দলের অভিযোগ ছিল, সুপরিকল্পিতভাবে প্রকৃত ভোটার ও দলীয় কর্মীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন এবং ১৯৬০ সালের ভোটার নিবন্ধন বিধিমালা মেনে পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন সিইও। কমিশনের এই কঠোর পদক্ষেপে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *