কাশ্মীরে লুকিয়ে ৬০০ অনুপ্রবেশকারী! ১৫০ জনকে নিয়ে আসা হলো বাংলায়!

কাশ্মীরে লুকিয়ে ৬০০ অনুপ্রবেশকারী! ১৫০ জনকে নিয়ে আসা হলো বাংলায়!

জম্মু ও কাশ্মীরে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে প্রশাসন অভিযান তীব্রতর করেছে। সম্প্রতি কাশ্মীর উপত্যকা থেকে ১৫০ জন অবৈধ অনুপ্রবেশকারীকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে করে পশ্চিমবঙ্গের বাগডোগরায় নিয়ে আসা হয়েছে। শ্রমিকদের নিবন্ধনের সময় নেওয়া আধার কার্ড এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ব্যক্তিদের শনাক্ত করা হয়। নথিতে গরমিল ধরা পড়ার পর তাদের জাতীয়তা যাচাই করা হয় এবং বিএসএফের হাতে তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।

কাশ্মীর প্রশাসন সূত্রে জানা গেছে, উপত্যকায় মোট ৬০০ জন অবৈধ অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে কেন্দ্রীয় কমিটি তালিকা তৈরি করেছিল। এই নির্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী দিনে আরও ১৫০ জনের একটি দলকে পাঠানোর সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। উল্লেখ্য, এই প্রক্রিয়ার জন্য পশ্চিমবঙ্গের মালদা ও বাগডোগরা অঞ্চলকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেখানে বিএসএফের তত্ত্বাবধানে পরবর্তী সীমান্ত-সংক্রান্ত আইনি কার্যক্রম সম্পন্ন হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *