বিয়ের পরই ‘সরকারি অফিসার’ বউ উধাও! গয়নাগাটি নিয়ে চম্পট দেওয়ায় তোলপাড় আপ শিবির

বিয়ের পরই ‘সরকারি অফিসার’ বউ উধাও! গয়নাগাটি নিয়ে চম্পট দেওয়ায় তোলপাড় আপ শিবির

পাঞ্জাবে এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা প্রকাশ্যে এসেছে। আম আদমি পার্টি (আপ)-র যুগ্ম সম্পাদক অমরিন্দর সিং মান্দোফালের সঙ্গে বিয়ের পরই সর্বস্ব নিয়ে পালিয়েছেন তাঁর স্ত্রী। অভিযুক্ত তরুণী নিজেকে সরকারি অফিসার ও অবিবাহিত বলে পরিচয় দিয়েছিলেন। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে তাঁদের বিয়ে হয়। সেই বিবাহ অনুষ্ঠানে পাঞ্জাব বিধানসভার স্পিকার কুলতার সিং সান্ধওয়ান ও ক্যাবিনেট মন্ত্রী তরুণপ্রীত সিং সাউন্ধের মতো হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন।

কিন্তু বিয়ের রেশ কাটতে না কাটতেই আসল সত্য সামনে আসে। অভিযোগ, ওই তরুণী সমস্ত গয়নাগাটি ও দামি জিনিসপত্র নিয়ে চম্পট দেন। খোঁজ নিয়ে অমরিন্দর জানতে পারেন, ওই মহিলা আগে থেকেই বিবাহিত এবং তাঁর একটি ১৮ বছরের ছেলেও রয়েছে। নিজের আসল পরিচয় ও বয়স ভাঁড়িয়ে এই প্রতারণা করা হয়েছে। ইতিমধ্যেই ভুক্তভোগী নেতার অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *