‘গণতন্ত্র রক্ষায় দেশদ্রোহিতার অভিযোগ’, মোদি-শাহ-ভাগবত ও কমিশনকে একযোগে তোপ রাহুলের!

‘গণতন্ত্র রক্ষায় দেশদ্রোহিতার অভিযোগ’, মোদি-শাহ-ভাগবত ও কমিশনকে একযোগে তোপ রাহুলের!

নির্বাচন কমিশন অভিযান ঘিরে দিল্লিতে নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ইন্ডি’ জোটের ৩০০ জন সাংসদকে নিয়ে মিছিলে হাঁটেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মিছিলের পর আকাশবাণী ভবনের সামনে ধরনায় বসে রাহুল অভিযোগ করেন, নরেন্দ্র মোদি, অমিত শাহ, মোহন ভাগবত এবং জ্ঞানেশ কুমার যৌথভাবে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং নির্বাচন ব্যবস্থাকে হাইজ্যাক করেছেন। এই পুরো ঘটনাকে ‘দেশদ্রোহিতা’ ও ‘বিশ্বাসঘাতকতা’ আখ্যা দিয়ে তিনি তীব্র হুঁশিয়ারি দেন যে, এই কাজের সঙ্গে যুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না।

মিছিলে অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও আপ ও ডিএমকের কোনো প্রতিনিধি ছিলেন না। দিল্লি পুলিশ সাংসদদের পথ আটকে দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রাহুল প্রশ্ন তোলেন, দেশের ৩০০ জন নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে নির্বাচন কমিশনার কেন দেখা করছেন না? নিরপেক্ষতা রক্ষা না করে জনপ্রতিনিধিদের এড়িয়ে চলাই প্রমাণ করে দেশে আসলে কী ধরনের গণতন্ত্র চলছে। নির্বাচন কমিশনারের এমন ভূমিকা এবং ভোট চুরির অভিযোগ তুলে একযোগে বিজেপি, আরএসএস ও নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *