উপনির্বাচনে রেকর্ড ৮০% ভোট! দুই কেন্দ্রেই রিগিংয়ের অভিযোগে পুনর্নির্বাচনের দাবি, হুঙ্কার বিজেপির

উপনির্বাচনে রেকর্ড ৮০% ভোট! দুই কেন্দ্রেই রিগিংয়ের অভিযোগে পুনর্নির্বাচনের দাবি, হুঙ্কার বিজেপির

মঙ্গলবার নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনে উৎসবের মেজাজে প্রায় ৮০ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত দুই কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে ভোট পর্ব শেষ হতেই তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। রেজিনগরে ভোট লুটের অভিযোগ তোলা ছাড়াও হুমায়ুন কবীরের গ্রেপ্তারিকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ছড়ায়। কংগ্রেস ও বাম সহ সমস্ত বিরোধী দল একযোগে দুই কেন্দ্রেই রিগিং এবং বুথ থেকে এজেন্টদের বের করে দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় বিরোধীরা অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন।

অন্যদিকে, বিরোধীদের যাবতীয় অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়ে জোড়ালো জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বিজেপি। বিজেপি নেতৃত্ব ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, নন্দীগ্রামে গতবারের মার্জিন ছাপিয়ে এবার রেকর্ড তৈরি হবে এবং রেজিনগরেও বড় ব্যবধানে জয় নিশ্চিত। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ও বিপুল অংশগ্রহণই তাদের নিরঙ্কুশ জয়ের পথ প্রশস্ত করবে বলে আশাবাদী গেরুয়া শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *