গাড়ির বকেয়া কর আদায়ে ৪০ শতাংশ ছাড়ের বড় ঘোষণা!

গাড়ির বকেয়া কর আদায়ে ৪০ শতাংশ ছাড়ের বড় ঘোষণা!

রাজ্যের গাড়িমালিকদের জন্য বড় স্বস্তির খবর। বকেয়া কর আদায়ে এবার বিশেষ ছাড়ের ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার বেসরকারি বাসমালিকদের সঙ্গে এক বৈঠকে রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানান, ট্যাক্স, পারমিট ও লাইসেন্স ফি বাবদ বকেয়া প্রায় ১৭০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যে ৪০ শতাংশ ছাড় দেওয়া হবে। অর্থাৎ, অনুমোদনের পর বাকি ৬০ শতাংশ কর পরিশোধ করলেই মিলবে স্বস্তি। উল্লেখ্য, সাড়ে তিন লক্ষেরও বেশি গাড়ির কর বকেয়া থাকায় গত মাস থেকেই বিশেষ অভিযান শুরু করেছিল পরিবহণ দপ্তর। তবে অধিকাংশ মালিকই এই ছাড়ের স্কিমের অপেক্ষায় ছিলেন।

অন্যদিকে, বৈঠকে বেসরকারি বাসের বেআইনি রুট পরিবর্তন এবং টোটোর দৌরাত্ম্য নিয়েও কড়া বার্তা দিয়েছেন মন্ত্রী। রুট ভাঙলে সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, পুজোয় বাস ধরপাকড় ও অন্যান্য সমস্যা নিয়ে মালিকপক্ষের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সারা বাংলা বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় ও সিটি সাবার্বান বাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিটু সাহা। এই নতুন স্কিমের ফলে বকেয়া মেটানো অনেকটাই সহজ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *