‘নামাজের জন্য মসজিদ বাধ্যতামূলক নয়’
October 8, 20266:43 am

নামাজের জন্য মসজিদ বাধ্যতামূলক নয়, বৃহত্তর স্বার্থে রাজ্যের জমি অধিগ্রহণে কোনও ধর্মস্থান বাধা হতে পারে না! মসজিদ মামলায় বুধবার কলকাতা হাইকোর্টে এই দাবি করলেন দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ। তাঁদের আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘জমিটি অনেক আগেই অধিগ্রহণ করা হয়েছিল। ১৯৬১ সালের ৭ ফেব্রুয়ারির একটি বিজ্ঞপ্তি রয়েছে। বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের জন্য কেন্দ্রের এক জনস্বার্থে এই জমিটি প্রয়োজন।’