স্টারলিঙ্ককে ভারতে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে! মাস্কের গুরুতর অভিযোগ উড়িয়ে দিল মোদী সরকার

স্টারলিঙ্ককে ভারতে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে! মাস্কের গুরুতর অভিযোগ  উড়িয়ে দিল মোদী সরকার

মার্কিন ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ককে ভারতীয় বাজারে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে—এমন গুরুতর অভিযোগ সরাসরি খারিজ করে দিল নরেন্দ্র মোদী সরকার। সম্প্রতি মাস্ক দাবি করেছিলেন যে, ভারতীয় বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রাখতে কয়েকটি প্রভাবশালী গোষ্ঠী তাঁর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার পথ আটকে দিচ্ছে। এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রক জানিয়েছে, ভারতের টেলিকম ও স্যাটেলাইট যোগাযোগ নীতি সম্পূর্ণ স্বচ্ছ, ন্যায্য এবং বৈষম্যহীন। দেশের সমস্ত নাগরিকের ডেটা সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ম মেনেই প্রতিটি সংস্থাকে অনুমোদন দেওয়া হচ্ছে।

টেলিযোগাযোগ মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, জিএমপিসিএস এবং অন্যান্য আবশ্যিক লাইসেন্সের জন্য স্টারলিঙ্কের পাশাপাশি অন্যান্য সংস্থাও আবেদন করেছে। এর মধ্যে কয়েকটি লাইসেন্সধারী সংস্থার সুরক্ষা যাচাইয়ের প্রক্রিয়া বর্তমানে বিচারাধীন রয়েছে। সরকারের সুনির্দিষ্ট ও নিয়মমাফিক নিয়ন্ত্রণ কাঠামোকে অন্যায্য বা বৈষম্যমূলক বলে প্রমাণ করার যে চেষ্টা চালানো হচ্ছে, তাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিহিত করেছে নয়াদিল্লি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *