ভাতা ৫০০ বাড়তেই বাজিমাত! ‘সেবা সেতু’ শিবিরে বার্ধক্য ভাতার আবেদনের বন্যা, শীর্ষে নদীয়া

ভাতা ৫০০ বাড়তেই বাজিমাত! ‘সেবা সেতু’ শিবিরে বার্ধক্য ভাতার আবেদনের বন্যা, শীর্ষে নদীয়া

অন্নপূর্ণা যোজনা ও বার্ধক্য ভাতা সহ সমস্ত সরকারি প্রকল্পের পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজ্য জুড়ে আয়োজিত হয়েছিল তিন দিনের বিশেষ জনকল্যাণমূলক ক্যাম্প ‘সেবা সেতু অভিযান’। এই অভিযানে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে নাগরিকদের বাঁধভাঙা ভিড় লক্ষ্য করা গেছে।

রাজ্যের নানা প্রান্তের পাশাপাশি নদীয়া জেলায় ‘সেবা সেতু’র শিবিরগুলিতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাত্র তিন দিনে জেলার ১৮৩টি শিবিরে প্রায় আড়াই লাখ মানুষ পরিষেবা নিতে উপস্থিত হন। সব মিলিয়ে জমা পড়েছে প্রায় ৩ লাখ আবেদনপত্র।

রাজ্যে অনুদানের পরিমাণ ৫০০ টাকা বৃদ্ধি পাওয়ার পরেই সরকারি ভাতা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ কয়েক গুণ বেড়ে গেছে। বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা আগে ছিল মাসিক ১,০০০ টাকা, যা বাড়িয়ে বর্তমানে ১, ৫০০ টাকা করা হয়েছে। এই ভাতা বৃদ্ধির প্রভাব স্পষ্ট দেখা গেছে নদীয়ার শিবিরগুলিতে। অন্নপূর্ণা যোজনা নিয়ে আলোচনা থাকলেও নদীয়া জেলায় সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বার্ধক্য ভাতার জন্য—যার সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৬০৮টি।

বার্ধক্য ভাতার পাশাপাশি অন্যান্য পরিষেবায় বিপুল সাড়া মিলেছে। নদীয়া জেলায় বাংলা সহায়তা কেন্দ্রের নানা পরিষেবার জন্য ৫৪ হাজার ৩৪৪টি আবেদন জমা পড়েছে। এ ছাড়া আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় ১১ হাজার ৫২৪টি এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ৩,১৪১টি আবেদন জমা পড়েছে।

বিধবা ভাতা, বিনামূল্যে সামাজিক সুরক্ষা এবং প্রতিবন্ধী ভাতার পাশাপাশি কৃষি, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, বিমা, আবাসন ও ক্ষুদ্র ব্যবসার মতো ক্ষেত্রগুলিতেও প্রচুর সংখ্যক আবেদনপত্র জমা পড়েছে ‘সেবা সেতু’র শিবিরগুলিতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *