বারাণসীতে বাঙালির নতুন ঠিকানা! ৮০ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ৯ তলার চোখ ধাঁধানো ‘পশ্চিমবঙ্গ ভবন’

কাশী বিশ্বনাথের ধামে পুণ্যার্থী ও পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে এক ঐতিহাসিক পদক্ষেপ করল রাজ্য সরকার। বারাণসীর সোনারপুরায় ঐতিহ্যবাহী কোচবিহার কালীবাড়ি চত্বরে প্রায় দুই একর জমির ওপর ৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলেছে একটি অত্যাধুনিক ‘পশ্চিমবঙ্গ ভবন’। পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের এই উদ্যোগ কেবল পুণ্যার্থীদের থাকার সুব্যবস্থাই করবে না, বরং বারাণসী ও বাংলার মধ্যে এক গভীর সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করবে।
প্রকল্পটির ব্লুপ্রিন্ট অনুযায়ী, এখানে ৯ তলা আধুনিক ভবনের পাশাপাশি উন্নত ভূগর্ভস্থ পরিকাঠামো গড়ে তোলা হবে। অতিথিশালায় ৬০টি গেস্ট রুম এবং ১০টি বিলাসবহুল স্যুটের পাশাপাশি রেস্তোরাঁ, কফি শপ, ব্যাঙ্কোয়েট হল, জিম, লাইব্রেরি ও বিশাল পার্কিং জোন থাকছে। প্রাচীন মন্দির ও ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের মাধ্যমে বিশ্ববাসীর কাছে বাঙালি শিল্প, সাহিত্য এবং কোচবিহারের রাজকীয় ঐতিহ্য তুলে ধরাই এই বিশাল প্রকল্পের মূল লক্ষ্য।