অবশেষে ভাঙা স্বপ্নের জোড়াতালি! ৭ বছর পর পুজোর মুখেই নতুন ঠিকানার চাবি কাদের হাতে উঠল?

অবশেষে ভাঙা স্বপ্নের জোড়াতালি! ৭ বছর পর পুজোর মুখেই নতুন ঠিকানার চাবি কাদের হাতে উঠল?

২০১৯ সালের ৩১ আগস্ট মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার সময় বউবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাঁকরাপাড়া লেনে নেমে এসেছিল চরম বিপর্যয়। ধস এবং ফাটলের কারণে একের পর এক ক্ষতিগ্রস্ত বাড়ি ছেড়ে প্রাণ বাঁচাতে ঘরছাড়া হতে হয়েছিল বহু পরিবারকে। পরবর্তীতে ২০২২ সালে আবারও একাধিকবার ফাটল আতঙ্ক ফিরে আসায় ভাড়ার বাড়িতেই দিন কাটছিল বাসিন্দাদের। দীর্ঘ ৭ বছরের কষ্ট ও অপেক্ষার পর অবশেষে পুজোর মুখেই নিজেদের ঘরে ফেরার সুযোগ পেলেন দুর্গা পিতুরি লেনের গৃহহীন বাসিন্দারা।

বৃহস্পতিবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কেএমআরসিএলের পক্ষ থেকে প্রথম ধাপে ৭টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় নতুন বাড়ির চাবি। জানা গেছে, ওই এলাকায় মোট ২৪টি ক্ষতিগ্রস্ত বাড়ি নতুন করে তৈরি করে দেওয়া হবে। এদিনের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, বিধায়ক সজল ঘোষ এবং প্রাক্তন পুরপিতা বিশ্বরূপ দে। দীর্ঘদিন ধরে একের পর এক ক্যালেন্ডার বদলে গেলেও মেট্রো চালুর পর শেষপর্যন্ত নতুন ঠিকানা খুঁজে পাওয়ায় আনন্দের হাওয়া দুর্গা পিতুরি লেনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *