‘ইউনিফর্মের আড়ালেও মানুষ!’ প্রতিবাদীদের উদ্দেশে দিল্লি পুলিশের খোলা চিঠিতে কী বার্তা?

‘ইউনিফর্মের আড়ালেও মানুষ!’ প্রতিবাদীদের উদ্দেশে দিল্লি পুলিশের খোলা চিঠিতে কী বার্তা?

মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’র যন্তর মন্তর অভিযানকে কেন্দ্র করে উত্তাল দেশের রাজধানী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার রাত থেকেই দিল্লিকে দুর্গে পরিণত করেছে প্রশাসন। ড্রোন নজরদারির পাশাপাশি মধ্য দিল্লির একাধিক এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। এমনকি জনপথ-কর্তব্যপথ ক্রসিং সংলগ্ন এলাকায় ইন্টারনেট পরিষেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিক্ষোভ শুরুর আগেই বিমান ও অন্যান্য জায়গা থেকে অভিজিৎ দীপকে এবং সৌরভ দাসের মতো শীর্ষ নেতৃত্বসহ প্রায় ১ হাজার জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে।

এই চরম উত্তেজনার মধ্যেই আন্দোলনকারীদের উদ্দেশে এক অভূতপূর্ব খোলা চিঠি প্রকাশ করেছে দিল্লি পুলিশ। চিঠিতে নাগরিকদের কণ্ঠস্বরের অধিকারকে সম্মান জানানোর পাশাপাশি নিজেদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, “ইউনিফর্মের আড়ালেও একজন মানুষই আছে, যার নিজের পরিবার ও কাছের মানুষ আছে। তফাত কেবল ইউনিফর্মের, মানবিকতার নয়।” কোনো ধরনের অনুমতি না থাকা সত্ত্বেও এই বিক্ষোভ কর্মসূচি করায় কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। তবে দিল্লি পুলিশের এই মানবিক বার্তা ও সরকারের নজিরবিহীন কড়া পদক্ষেপে রাজধানীর রাজনীতিতে এখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *