অস্ত্রের হুঙ্কার ভেস্তে দিল ভারত, রাষ্ট্রসংঘে পরমাণু হুমকির কড়া জবাব নয়াদিল্লির!

অস্ত্রের হুঙ্কার ভেস্তে দিল ভারত, রাষ্ট্রসংঘে পরমাণু হুমকির কড়া জবাব নয়াদিল্লির!

সংঘাত নয়, বরং শান্তি প্রতিষ্ঠাতেই বিশ্বাসী ভারত। তবে প্রতিবেশী দেশের বেপরোয়া কর্মকাণ্ড আর পরমাণু অস্ত্র দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা কোনভাবেই সহ্য করা হবে না। শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের প্রথম কমিটিতে ‘জবাব দেওয়ার অধিকার’ প্রয়োগ করে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লি। জেনেভায় নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলনে ভারতের স্থায়ী মিশনের বর্ষীয়ান উপদেষ্টা আনমোল শের সিং বেদি সাফ জানিয়ে দেন, পারমাণবিক শক্তিকে রাষ্ট্র পরিচালনার সাধারণ হাতিয়ার হিসেবে গণ্য করা একদমই অনুচিত। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ উল্লেখ করে তিনি পাকিস্তানকে বেআইনিভাবে দখল করে রাখা অঞ্চলগুলো অবিলম্বে খালি করে দেওয়ার আহ্বান জানান।

একইসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, ভারতের সক্ষমতা ও সামরিক শক্তি মূলত প্রতিরক্ষামূলক প্রকৃতির এবং তা নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে পরিচালিত নয়। পাকিস্তান যেভাবে পরমাণু শক্তির ভয় দেখিয়ে প্রথাগত যুদ্ধ এড়িয়ে যেতে চায়, তা সংযম নয় বরং সংঘাত বৃদ্ধির মারাত্মক ঝুঁকি তৈরি করে। এর আগে রাষ্ট্রসংঘে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ভিত্তিহীন মন্তব্যের জবাবেও ভারত কড়া বার্তা দিয়ে জানিয়েছিল, সীমান্তপারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে নয়াদিল্লির। ভারত তার সার্বভৌমত্ব রক্ষায় যে বিন্দুমাত্র আপস করবে না, রাষ্ট্রসংঘের মঞ্চে তা আরও একবার অত্যন্ত স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেওয়া হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *