মহিলাদের হাতে কোটি কোটি টাকার আর্থিক জোর! নদিয়ায় জেলাশাসকের বড় বার্তা

মহিলাদের হাতে কোটি কোটি টাকার আর্থিক জোর! নদিয়ায় জেলাশাসকের বড় বার্তা

স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে নদিয়ার কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে আয়োজিত হল একটি মেগা ক্রেডিট কার্ড বিতরণ শিবির। শিবিরে উপস্থিত থেকে জেলাশাসক শ্রীকান্ত পল্লী জানান, এই উদ্যোগের মাধ্যমে জেলার স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য ২৬০ কোটি টাকার ক্রেডিট লিঙ্কেজ তৈরি করা হচ্ছে। চলতি বছরে নদিয়া জেলায় অন্তত ১৫০০ কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, যা মূলত স্থানীয় মহিলাদের আর্থিক ক্ষমতায়নে বিশাল ভূমিকা রাখবে।

উৎপাদিত পণ্যের সুষম প্রসার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ব্র্যান্ডিং, প্যাকেজিং, বিপণন এবং প্রশিক্ষণসহ বাজারের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলার নানা সুযোগ রয়েছে। জেলাশাসক উল্লেখ করেন, সরস মেলার মাধ্যমে কলকাতা ও দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে স্বনির্ভর গোষ্ঠীর পণ্য পৌঁছে দেওয়া সম্ভব। পাশাপাশি, স্বনির্ভর দলগুলি ব্যবসায় ভালো ফল দেখালে পরবর্তী ধাপে ব্যাঙ্ক থেকে পুনরায় ঋণ পাওয়া সহজ হবে। এই বিপুল অর্থ ভবিষ্যতের ব্যবসা ও সামগ্রিক আর্থিক উন্নতির মূলধন হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *