আন্তর্জাতিক আদালত ধ্বংসের হুমকি! নোবেল অধরা থাকায় কড়া নিষেধাজ্ঞার পথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

আন্তর্জাতিক আদালত ধ্বংসের হুমকি! নোবেল অধরা থাকায় কড়া নিষেধাজ্ঞার পথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

দক্ষিণ আফ্রিকার ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী নভানেথেম নভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় চরম ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকেই এই পুরস্কারের একমাত্র যোগ্য দাবিদার মনে করে তিনি সরাসরি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্ত ব্যাখ্যা করে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থেই আইসিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করা হয়েছে। এমনকি আদালতের কার্যকারিতাকে বিপথগামী অ্যাখ্যা দিয়ে সেটি ধ্বংসের হুমকিও দিয়েছেন ট্রাম্প। এর আগেও যুদ্ধাপরাধ তদন্তকারী এই সংস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করে ১৭ জন আধিকারিক, ৯ জন বিচারক, প্রধান প্রসিকিউটর ও আইসিসি প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল তাঁর সরকার।

আমেরিকার এই পদক্ষেপকে আইনের শাসন ও আন্তর্জাতিক আইনশৃঙ্খলার ওপর পরিকল্পিত হামলা হিসেবে চিহ্নিত করেছে আইসিসি। সংস্থার ডেপুটি প্রসিকিউটর নাজহাত শামিম খান স্পষ্ট জানিয়েছেন, এই নিষেধাজ্ঞার পরেও আদালতের দৈনন্দিন কাজ বাধাগ্রস্ত হবে না। উল্লেখ্য, ১৯৯৫ সালে রুয়ান্ডা ট্রাইব্যুনাল এবং ২০০৩-২০০৮ পর্যন্ত আইসিসির বিচারক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নভি পিল্লাই। নারী অধিকার রক্ষায় ঐতিহাসিক রায় প্রদানসহ মায়ানমারের রোহিঙ্গা নির্যাতন এবং প্যালেস্টাইনে রাষ্ট্রসঙ্ঘের স্বাধীন তদন্ত কমিশনের নেতৃত্ব দেওয়ার মতো দৃষ্টান্তমূলক কাজের জন্য আন্তর্জাতিক অঙ্গনে তিনি বিশেষভাবে সম্মানিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *