উৎসবের মুখে আবহাওয়া দপ্তরের মহা আপডেট, পুজোর কোন কোন দিন সঙ্গে রাখতে হবে ছাতা

উৎসবের মুখে আবহাওয়া দপ্তরের মহা আপডেট, পুজোর কোন কোন দিন সঙ্গে রাখতে হবে ছাতা

মহালয়ার সূচনার সঙ্গেই বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর আনন্দ এখন তুঙ্গে। আবহাওয়া দপ্তরের আশ্বাসে পুজোর মুখে মিলল বড় স্বস্তি। বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপটি অন্ধ্র-তামিলনাড়ু উপকূলের দিকে মুখ ঘোরাতে চলায় বাংলায় ভারী দুর্যোগের কোনো সম্ভাবনা নেই। আগামী ১৪ অক্টোবর রাজ্য থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।ফলে পুজো পণ্ড হওয়ার ভয় না থাকলেও উৎসবের দিনগুলিতে কিছুটা হলেও ছাতা সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ হবে।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকলেও চতুর্থী থেকে উপকূলীয় জেলা ও কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পঞ্চমী ও ষষ্ঠীতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং সপ্তমী-অষ্টমীতে উপকূলে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে নবমী ও দশমীতে আকাশ মেঘমুক্ত ও শুষ্ক থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গে ষষ্ঠী ও সপ্তমীতে দু-এক জায়গায় মাঝারি বৃষ্টি হলেও বাকি দিনগুলিতে আবহাওয়া খটখটে শুকনো থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *