সময়ের সেরা টেস্ট একাদশ প্রকাশ উইশডেনের! দলে রয়েছেন শুভমান গিল সহ চার ভারতীয় তারকা

সময়ের সেরা টেস্ট একাদশ প্রকাশ উইশডেনের! দলে রয়েছেন শুভমান গিল সহ চার ভারতীয় তারকা

সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে ভারতীয় দল আশানুরূপ ধারাবাহিকতা দেখাতে না পারলেও, উইশডেনের প্রকাশিত গত দুই বছরের সেরা বিশ্ব টেস্ট একাদশে জায়গা পেয়েছেন চার ভারতীয় ক্রিকেটার। দলটির নেতৃত্বভার সামলানোর পাশাপাশি এই অভিজাত তালিকায় নিজের নাম তুলেছেন ভারতীয় দলের কাপ্তান শুভমান গিল। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে গিলের পাশপাশি এই দলে জায়গা করে নিয়েছেন তারকা উইকেটকিপার-ব্যাটার রিশভ পন্থ, অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং দলের প্রধান পেসার যশপ্রীত বুমরা।

বিশ্ব ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ এই একাদশে ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা স্থান পেয়েছেন। ব্যাট হাতে দলের রানসংখ্যা সমৃদ্ধ করা কিংবা বল হাতে বিপক্ষ শিবিরের মেরুদণ্ড ভেঙে দেওয়া—উভয় ক্ষেত্রেই এই তারকাদের অসামান্য অবদান আন্তর্জাতিক মঞ্চে সমাদৃত হয়েছে। বিশ্ব ক্রিকেটের এই সম্মানজনক তালিকা ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *