বঙ্গোপসাগরে নিম্নচাপের বড় আশঙ্কা উড়িয়ে বড় স্বস্তি দিলো আলিপুর আবহাওয়া দপ্তর

বঙ্গোপসাগরে নিম্নচাপের বড় আশঙ্কা উড়িয়ে বড় স্বস্তি দিলো আলিপুর আবহাওয়া দপ্তর

দুর্গাপুজোর মুখে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ দানা বাঁধায় উৎসবের আনন্দ মাটি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, থাইল্যান্ড উপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি আন্দামান সাগর হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হলেও সেটির অভিমুখে বড়সড় রদবদল ঘটেছে। সম্ভাব্য এই নিম্নচাপটি উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে সরে যাওয়ার সম্ভাবনা জোরালো। ফলে উৎসবের দিনগুলিতে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি বা বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের আর কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন আবহাওয়াবিদরা।

আপাতত মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এরপর বুধবার থেকে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টা ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য এলাকা দার্জিলিং সহ কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও সার্বিকভাবে বৃহস্পতিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ফলে সামান্য বৃষ্টিপাত সত্ত্বেও সার্বিকভাবে পুজোর আনন্দ থাকবে বাধাহীন ও দুর্যোগমুক্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *