দিল্লি পুলিশকে সুপ্রিম কোর্টের কড়া বার্তা: ব্যারিকেড সরান, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়!

দিল্লি পুলিশকে সুপ্রিম কোর্টের কড়া বার্তা: ব্যারিকেড সরান, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়!

দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন ঘিরে কড়া অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্ট ও তার আশপাশের এলাকায় জারি করা সমস্ত বিধিনিষেধ এবং ব্যারিকেড অবিলম্বে সরাতে হবে। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া নাগরিকদের বেআইনিভাবে আটক করা যাবে না। একই সঙ্গে সুপ্রিম কোর্ট বা অন্য আদালতে যাতায়াত এবং ন্যায়বিচার পাওয়ার পথে যেন কোনও ধরনের বাধা তৈরি না হয়, তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে কক্‌রোচ জনতা পার্টি (CJP) ও বিরোধী দলগুলির বিক্ষোভের ডাক ঘিরে এই পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভের অধিকারের স্বীকৃতি দিয়ে আদালত জানিয়েছে, সেই অধিকার প্রয়োগ করতে হবে আইন মেনে এবং জনশৃঙ্খলা বজায় রেখে। তবে মেট্রো ও ট্রেন চলাচল বন্ধ রাখা এবং আটকের ঘটনায় দিল্লি পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ও DMRC-কে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। আগামী মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *