জম্মু ও কাশ্মীরে গুহার রহস্যময় আস্তানায় মিলল মারণাস্ত্রের বিশাল ভাণ্ডার

জম্মু ও কাশ্মীরে গুহার রহস্যময় আস্তানায় মিলল মারণাস্ত্রের বিশাল ভাণ্ডার

জম্মু ও কাশ্মীরে ফের এক রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার ছক ভেস্তে দিল পুলিশ। সম্প্রতি কাশ্মীরের বোমাই থানার অন্তর্গত মুকাম চেরহারের গভীর জঙ্গলে অভিযান চালিয়ে একটি গুহার সন্ধান পান নিরাপত্তারক্ষীরা। সোপোর পুলিশের নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পাহাড়ি গুহার মধ্যে লুকিয়ে রাখা নীল ব্যারেল ও ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে এক বিপুল অস্ত্র ভাণ্ডার। উদ্ধার হওয়া মারণাস্ত্রের মধ্যে রয়েছে দুটি অ্যাসল্ট রাইফেল, চারটি পিস্তল, ১১টি হ্যান্ড গ্রেনেড, একটি মাল্টি গ্রেনেড লঞ্চার এবং ৩টি রিমোট কন্ট্রোলড আইইডি। তাছাড়াও প্রচুর গোলা-বারুদ, ডেটোনেটর, টাইমার ও ওয়াই-এসএমএস সেট বাজেয়াপ্ত করা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর এই দ্রুত পদক্ষেপে উপত্যকায় বড়সড় ধ্বংসলীলা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। বিশাল এই বিস্ফোরক ও অস্ত্রের ভাণ্ডার কারা এবং কী উদ্দেশ্যে পাহাড়ের গুহায় মজুত করেছিল, তা জানতে ইতিমধ্যেই জোর তল্লাশি শুরু হয়েছে। গোটা ঘটনায় পুলিশ নির্দিষ্ট একাধিক ধারায় এফআইআর দায়ের করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে। এই অস্ত্র সরবরাহের পেছনে কাদের হাত রয়েছে এবং স্থানীয় স্তরে কারা সাহায্য করেছিল, তা খতিয়ে দেখে অভিযুক্তদের সন্ধানে অভিযান চালাচ্ছেন সোপোর পুলিশের উর্ধ্বোতন আধিকারিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *