পুলিশের সামনেই ছাত্রীদের মারধর! ভাইরাল ভিডিওর তীব্র চাপে দিল্লির ঘটনায় গ্রেপ্তার ৪

পুলিশের সামনেই ছাত্রীদের মারধর! ভাইরাল ভিডিওর তীব্র চাপে দিল্লির ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানী দিল্লির ডিডিইউ মার্গে নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। আন্দোলন চলাকালীন ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের ওপর হিন্দু রক্ষা দলের সদস্যরা হামলা চালিয়েছে বলে গুরুতর অভিযোগ ওঠে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশকর্মীর উপস্থিতিতেই একদল পুরুষ তরুণ-তরুণীদের নিগ্রহ করছে, এমনকি এক সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। ভিডিওটি প্রকাশ পেতেই নেটপাড়ায় সমালোচনার ঝড় ওঠে এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

জনগণের তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার মুখে অবশেষে নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। কমলা মার্কেট থানার অধীনে এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে চার অভিযুক্ত—রমন সাইনি, বিবেকানন্দ ওরফে বিবেক, কপিল কুমার ও রবিন্দর সিংকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করলেও, আন্দোলনকারীদের মতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল না হলে প্রশাসন কোনো পদক্ষেপই করত না। বর্তমানে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত জারি রেখেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *