দ্বিতীয়ার সকালেই শহরে ইডির হানা! আর্থিক তছরুপ মামলায় ৮ জায়গায় তল্লাশি, টার্গেটে কারা?

দ্বিতীয়ার সকালেই শহরে ইডির হানা! আর্থিক তছরুপ মামলায় ৮ জায়গায় তল্লাশি, টার্গেটে কারা?

দেবীপক্ষ শুরু হওয়ার আগেই আর্থিক তছরুপের অভিযোগে কলকাতার আটটি ভিন্ন জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মোটা অঙ্কের লাভের লোভ দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে টালিগঞ্জ ও শরৎ বোস রোডসহ একাধিক ঠিকানায় এই অভিযান চালানো হচ্ছে। বেআইনি সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কোটি কোটি টাকা নয়ছয় করে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

গত সেপ্টেম্বর মাসেই এই আর্থিক প্রতারণা মামলার তদন্তে মহানগরের ১৭টি জায়গায় ম্যারাথন অভিযান চালিয়েছিল ইডি। সেই অভিযানের প্রাপ্ত তথ্যের সূত্র ধরেই পুজোর মুখে এই দ্বিতীয় দফার তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। বিদেশি মুদ্রা বিনিময়ের আড়ালে বড় আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের এই চক্রটি কলকাতা ছাড়াও দিল্লি ও বেঙ্গালুরুসহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সংস্থার নথিপত্র খতিয়ে দেখছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *