রাহুল-খাড়গেকে দেখা করার সময় দিলেন না প্রধান বিচারপতি! নেপথ্যে কোন বড় আইনি কারণ?

রাহুল-খাড়গেকে দেখা করার সময় দিলেন না প্রধান বিচারপতি! নেপথ্যে কোন বড় আইনি কারণ?

বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের সঙ্গে দেখা করতে আসাম্মতি জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। নির্বাচন কমিশনের ভূমিকা ও দিল্লিতে সম্প্রতি ঘটে যাওয়া আন্দোলনের বিষয়গুলি নিয়ে কথা বলতে শীর্ষ আদালতে গিয়ে সিজেআই-এর কাছে স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা করেছিল বিরোধী শিবির। তবে রবিবার রাতেই প্রধান বিচারপতি জানিয়ে দেন যে তিনি তাঁদের সময় দিতে পারছেন না। ক্ষমতার পৃথকীকরণ নীতি বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

নিজের সিদ্ধান্তের স্পষ্ট ব্যাখ্যা দিয়ে প্রধান বিচারপতি জানান, বিরোধীরা যেসব বিষয় উত্থাপন করতে চেয়েছেন, সেগুলি ইতিমধ্যেই সর্বোচ্চ আদালতে বিচারাধীন। এই পরিস্থিতিতে প্রশাসনিক স্তরে কোনো রাজনৈতিক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করা সংবিধানের ‘মৌলিক কাঠামো’ ও বিচারিক শালীনতার পরিপন্থী। তাই বিরোধীদের প্রশাসনিক স্মারকলিপি জমা না দিয়ে সঠিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আশ্বস্ত করা হয়েছে যে, যথাযথ আবেদন জমা পড়লে আইন অনুযায়ী দ্রুত তার শুনানি সম্পন্ন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *