শহরের রাস্তায় উপচে পড়া ভিড় সামলাতে রেকর্ড সংখ্যক পুলিশ নামাচ্ছে লালবাজার

শহরের রাস্তায় উপচে পড়া ভিড় সামলাতে রেকর্ড সংখ্যক পুলিশ নামাচ্ছে লালবাজার

এ বছর কলকাতায় দুর্গাপূজার সংখ্যা বেড়ে হয়েছে প্রায় তিন হাজার, যা গত বছরের তুলনায় চারশোরও বেশি। এই বিপুল জনস্রোত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তৃতীয়া থেকেই রাস্তায় নামানো হচ্ছে বাড়তি পুলিশ বাহিনী। বড় মণ্ডপ থেকে শুরু করে ছোট গলি, মেট্রো স্টেশন এবং গঙ্গার ঘাট—সব জায়গায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে বিশেষ পরিকল্পনা নিয়েছে লালবাজার। বুধবার চতুর্থীর বিকেল থেকেই শহরের রাজপথে কড়া নজরদারি শুরু করবেন প্রায় কুড়ি হাজার পুলিশকর্মী ও ভলান্টিয়ার।

ভিড় নিয়ন্ত্রণ ও ট্রাফিক স্বাভাবিক রাখতে শহরজুড়ে মোতায়েন করা হচ্ছে একাধিক মোবাইল ভ্যান, হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড এবং কুইক রেসপন্স টিম। এর পাশাপাশি গঙ্গার ঘাটগুলিতে চলবে জলপথে টহলদারি এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে ওয়াচ টাওয়ার। দর্শনার্থীদের জরুরি চিকিৎসাসেবা দিতে ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্সের পাশাপাশি নিখোঁজ হওয়া শিশু ও প্রবীণদের সহায়তার জন্যও থাকছে বিশেষ স্কোয়াড। একুশ থেকে চব্বিশ অক্টোবর পর্যন্ত বিসর্জনের দিনগুলোতেও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবের আমেজ বজায় রাখতে তৎপর রয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *