দুর্গাপুজোর মুখেও চার মাস পেনশন বন্ধ, চরম ক্ষোভে বাঁশবেড়িয়া পুরসভার সামনে বিক্ষোভে বৃদ্ধ প্রবীণরা

দুর্গাপুজোর মুখেও চার মাস পেনশন বন্ধ, চরম ক্ষোভে বাঁশবেড়িয়া পুরসভার সামনে বিক্ষোভে বৃদ্ধ প্রবীণরা

উৎসবের মরশুমে উৎসবের আনন্দ ফিকে হয়ে গিয়েছে হুগলী জেলার বাঁশবেড়িয়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের। টানা চার মাস ধরে পেনশন বন্ধ থাকার প্রতিবাদে এবার চরম ক্ষোভ উগরে দিয়ে পুরসভা চত্বরে বিক্ষোভে নামলেন অবসরপ্রাপ্ত কর্মীরা। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে নিয়মিত পেনশন না মেলায় চরম আর্থিক সংকট ও দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে এই প্রবীণ মানুষদের। বহু চেষ্টার পরও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়েই তারা এই আন্দোলনের পথ বেছে নিয়েছেন।

অবসরপ্রাপ্ত কর্মী সমিতির পক্ষ থেকে পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে বকেয়া পেনশন, গ্র্যাচুইটিসহ অন্যান্য আর্থিক পাওনা অবিলম্বে মেটানোর দাবিতে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের দাবি, এর আগে বারংবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও আশ্বাস ছাড়া স্থায়ী কোনো সমাধান মেলেনি। এমন অবস্থায় পুজো আসার আগেই দ্রুত সমস্ত বকেয়া টাকা পরিশোধ করা না হলে আগামী দিনে আরও বড় দুর্ভোগ ও ব্যাপক আশঙ্কার তৈরি হতে পারে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *