মোদীর মন্ত্রিসভায় বড় ধাক্কা! আন্দোলনের আবহে পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রীর, ছাড়লেন সাংসদ পদও

মোদীর মন্ত্রিসভায় বড় ধাক্কা! আন্দোলনের আবহে পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রীর, ছাড়লেন সাংসদ পদও

দিল্লিতে কেন্দ্রীয় সরকার বিরোধী আন্দোলনের জল্পনা ও উত্তেজনার মধ্যেই পদত্যাগ করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো এক বিস্তারিত চিঠিতে তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের জীবন থেকে উঠে আসা এই রাজনৈতিক ব্যক্তিত্ব এবার তামিলনাড়ুতে বিজেপির সংগঠন শক্তিশালী করতে এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে সম্পূর্ণ সময় দিতে চান। তবে তাঁর এই ইস্তফা এখনও আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুরুগান নিজের রাজনৈতিক যাত্রার কথা স্মরণ করে জানান, দিনমজুরের পরিবার থেকে উঠে আসা তাঁর পক্ষে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করা এক বিরাট সম্মান। গত পাঁচ বছর ধরে তথ্য ও সম্প্রচার, সংসদীয় বিষয়ক এবং মৎস্য ও পশুপালন মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দফতর সামলানোর পর, এবার তিনি তৃণমূল স্তরে ফিরে যেতে চান। তামিলনাড়ুর প্রতিটি গ্রাম ও অলিগলিতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং দলের জনভিত্তি মজবুত করাই তাঁর বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *