কলকাতার পরিবেশ ধ্বংস করতেই ৫ হাজার পুকুর বুজিয়েছে তৃণমূল! বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতার পরিবেশ ধ্বংস করতেই ৫ হাজার পুকুর বুজিয়েছে তৃণমূল! বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা ও সংলগ্ন এলাকায় বিগত দিনে প্রায় পাঁচ হাজার পুকুর ভরাট করা হয়েছে বলে গুরুতর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার টালিগঞ্জ বিধানসভা এলাকায় পুরসভার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জোকা থেকে বারাসাত পর্যন্ত বিভিন্ন এলাকায় পুরনো সরকার ও তৎকালীন কাউন্সিলরেরা জলাশয় বুজিয়ে পরিবেশের অপূরণীয় ক্ষতি করেছেন। আসছে নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতা পুরসভা নির্বাচন। তার ঠিক প্রাক্কালে সরকারের কাজের খতিয়ান তুলে ধরে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে এই পরিবেশ ধ্বংসের অভিযোগ তোলেন তিনি।

অনুষ্ঠান মঞ্চ থেকে বরো-১১-এর ১১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইটখোলা-১ ও ইটখোলা-২ এলাকার দুটি জলাশয় সংস্কারের কাজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ অর্থবরাদ্দে প্রায় সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে এই জলাশয় দুটি উদ্ধার করে নতুন রূপ দেওয়া হয়েছে, যেগুলির নামকরণ করা হয়েছে ‘শিব জলাশয়’ ও ‘শক্তি জলাশয়’। পাশাপাশি, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের কাজের ভূয়সী প্রশংসা করে তিনি বিরোধীদের কঠোর ভাষায় আক্রমণ করেন। শুভেন্দু দাবি করেন, জনবিচ্ছিন্ন হয়ে পড়া ওই রাজনৈতিক ব্যক্তিরা সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার চালালেও আসন্ন পুরভোটেও মানুষ তাঁদের প্রত্যাখ্যান করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *