পুজোর ছুটির চেনা ছক ভাঙল কলকাতা হাই কোর্ট, ষষ্ঠী থেকে অষ্টমী আদালত খোলার ঐতিহাসিক সিদ্ধান্তে চাঞ্চল্য!

পুজোর ছুটির চেনা ছক ভাঙল কলকাতা হাই কোর্ট, ষষ্ঠী থেকে অষ্টমী আদালত খোলার ঐতিহাসিক সিদ্ধান্তে চাঞ্চল্য!

দুর্গাপুজোর ছুটির চেনা ঐতিহ্য ভেঙে এ বছর নজিরবিহীন সিদ্ধান্ত নিল কলকাতা হাই কোর্ট। উৎসবের মরশুমেও আদালত সম্পূর্ণ বন্ধ না রেখে চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। নতুন নির্দেশিকা অনুযায়ী, পুজোর দিনগুলিতে অর্থাৎ ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত হাই কোর্টের কাজকর্ম স্বাভাবিকভাবে চলবে, এমনকি শনি ও রবিবারেও বসবে আদালত। তবে কেবল নবমীর দিন ছুটি বহাল থাকবে। এই সিদ্ধান্তের ফলে পুজোর দিনগুলিতে আইনি পরিষেবা সচল রাখার এক নতুন দৃষ্টান্ত তৈরি হলো।

তবে ছুটির দিনগুলিতে আদালত খোলা থাকলেও সমস্ত মামলার নিয়মিত শুনানি অনুষ্ঠিত হবে না। মূল প্রাধান্য দেওয়া হবে শুধুমাত্র জরুরি আবেদন ও গুরুত্বপূর্ণ মামলাগুলির ওপর। এর জন্য তৈরি করা হয়েছে বিশেষ ডিফাইনড কোর্ট। আইনজীবীদের ইমেলের মাধ্যমে জরুরি শুনানির আবেদন জানাতে হবে এবং সেই ইমেলের গুরুত্ব যাচাই করেই সংশ্লিষ্ট বিচারপতিরা মামলা গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এ ছাড়া, মোট ১২ দিনের পুজো অবকাশের মধ্যে ১৬ ও ১৯ অক্টোবর বিশেষ অবকাশকালীন বেঞ্চ গঠনের বিষয়ে বার অ্যাসোসিয়েশনের আবেদনকে প্রধান বিচারপতি সহানুভূতি সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *