রাস্তা আটকে বিক্ষোভ গণতন্ত্রের হত্যা! মন্তব্যের জেরে খুনের হুমকি পেলেন রণবীর শোরে, গেলেন থানায়

রাস্তা আটকে বিক্ষোভ গণতন্ত্রের হত্যা! মন্তব্যের জেরে খুনের হুমকি পেলেন রণবীর শোরে, গেলেন থানায়

মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে চলা ‘ককরোচ’ বিক্ষোভকে রাস্তা আটকে ‘গণতন্ত্রের হত্যা’ বলে কটাক্ষ করেই চরম বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা রণবীর শোরে। এই বিক্ষোভের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় কড়া মন্তব্য করার পর থেকেই তাঁকে একাধিকবার খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। রাজ পরিহার নামের এক ব্যক্তির পাঠানো ইমেলে তাঁকে অশালীন ভাষায় আক্রমণ করা হয় এবং তাঁর প্রতিটি গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে বলে জানানো হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে কঙ্কণা সেনশর্মার প্রাক্তন স্বামী তথা অভিনেতা দ্রুত মুম্বই পুলিশের সাইবার সেলের দ্বারস্থ হন।

অভিনেতার অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি সাড়া দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে মুম্বই পুলিশ। এক্স হ্যান্ডেলে ‘সাইবার দোস্ত’ এবং ‘মহারাষ্ট্র সাইবার’-কে ট্যাগ করে হুমকির ইমেলগুলির স্ক্রিনশট ও বিবরণ তুলে ধরেছিলেন অভিনেতা। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখার পর থানায় আনুষ্ঠানিকভাবে এফআইআর দায়ের করা হয়। রাস্তা আটকে সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত করা এবং আইনশৃঙ্খলা অচল করে দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে রণবীর সাফ জানিয়েছিলেন যে, আন্দোলন করতে হলে সংসদে, নির্বাচনে কিংবা আদালতের মাধ্যমে তা করা উচিত। তবে এই মতপ্রকাশের পরেই যেভাবে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, তাতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *