ইন্ডিয়া ব্লক নাকি রাহুল গান্ধী? তোলপাড়ের মাঝেই মোদীকে তীব্র নিশানা করে বড় সিদ্ধান্ত সিজেপি প্রধানের!

ইন্ডিয়া ব্লক নাকি রাহুল গান্ধী? তোলপাড়ের মাঝেই মোদীকে তীব্র নিশানা করে বড় সিদ্ধান্ত সিজেপি প্রধানের!

নয়াদিল্লি: কংগ্রেস বা ‘ইন্ডিয়া’ ব্লকের অংশ না হয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে লড়াই করার বার্তা দিলেন সিজেপি চেয়ারম্যান অভিজিৎ দীপকে। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, তাঁরা বিরোধী জোটের বিরুদ্ধে নন। সম্প্রতি আইসা নেত্রী নেহা বোরার ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং বিরোধী জোটে তাঁর সক্রিয় উপস্থিতি নিয়ে চর্চা শুরু হয়েছে। এই বিষয়ে রাহুল গান্ধী তাঁকে কাউন্টার করতে নেহা বোরাকে সামনে আনছেন কি না, সেই প্রশ্নের জবাবে দীপকে জানান, সকলের আন্দোলন ও লক্ষ্য একই। সিজেপি কোনো জোটে যুক্ত না হয়ে একটি স্বাধীন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবেই কাজ করে যাবে বলে তিনি পরিষ্কার জানান।

এদিকে সিজেপি নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করে ৫ দিনের জেল হেফাজতে তিহাড়ে পাঠানোর ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। যন্তর মন্তরে জাতীয় পতাকা নিয়ে প্রবেশের অপরাধে এই গ্রেপ্তারের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিশানা করেন দীপকে। দেশে জরুরি অবস্থার আবহের প্রসঙ্গ তুলে আনুষ্ঠানিকভাবে তা চালুর চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। অন্যদিকে, বর্তমান সরকার সাধারণ মানুষের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে বলে অভিযোগ তুলে সিজেপি নেতা অজিঙ্ক সিন্ধে দেশের সর্বস্তরের মানুষকে একজোট হয়ে প্রতিবাদের আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *