‘ভোটচোর’ মন্তব্য বিতর্কে আইনি ফাঁস! ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট ডিলিট ও ক্ষমা চাওয়ার কড়া নির্দেশ মহুয়া মৈত্রকে

‘ভোটচোর’ মন্তব্য বিতর্কে আইনি ফাঁস! ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট ডিলিট ও ক্ষমা চাওয়ার কড়া নির্দেশ মহুয়া মৈত্রকে

রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে নিয়ে সোশাল মিডিয়ায় ‘ভোটচোর’ কটাক্ষ করার জেরে তীব্র আইনি বিপাকে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার আলিপুর আদালত এই মামলায় এক ঐতিহাসিক নির্দেশ জারি করে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কিত পোস্টগুলি সম্পূর্ণ ডিলিট করতে হবে এবং লিখিতভাবে ক্ষমা চাইতে হবে সাংসদকে। একইসঙ্গে ভবিষ্যতে এই ধরনের মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকারও নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট জানানো হয়েছে, এসআইআর প্রক্রিয়া নিয়ে সমালোচনা করার অধিকার সকলের থাকলেও, প্রমাণের অভাব থাকা সত্ত্বেও সরাসরি একজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে বেআইনি কাজের গুরুতর অভিযোগ তোলা সম্পূর্ণ অনভিপ্রেত। মুখ্যসচিবের আনা মানহানির মামলায় আদালতের এই রায়ে মহুয়া মৈত্রকে যেমন পোস্ট সরাতে বলা হয়েছে, তেমনই মামলার পরবর্তী শুনানির দিন আগামী বছরের ৫ জানুয়ারি ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *