আটক ২৫ জন মৎস্যজীবী, মালদ্বীপের চরম পদক্ষেপে চাঞ্চল্য ছড়াল তামিলনাড়ুতে!

আটক ২৫ জন মৎস্যজীবী, মালদ্বীপের চরম পদক্ষেপে চাঞ্চল্য ছড়াল তামিলনাড়ুতে!

আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে মালদ্বীপের উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক হলেন তামিলনাড়ুর ২৫ জন মৎস্যজীবী। গত সোমবার রাতে তুথুকুডি জেলার থারুভাইকুলম থেকে তিনটি যন্ত্রচালিত নৌকায় চড়ে ভারত মহাসাগরে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। এরপরই মঙ্গলবার ভোরে মালদ্বীপের সীমানায় অনুপ্রবেশের দাবিতে নৌকা ও সংগৃহীত মাছ-সহ ওই মৎস্যজীবীদের আটক করা হয়। শ্রীলঙ্কা সাগরে তামিল মৎস্যজীবীদের হেনস্থার অতীত অভিজ্ঞতা থাকলেও, এবার পড়শি দ্বীপরাষ্ট্র মালদ্বীপের এই পদক্ষেপে দক্ষিণ ভারতে ব্যাপক আলোড়ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে আটক ভারতীয়দের সুরক্ষায় তড়িঘড়ি তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে দ্রুত ও জরুরি হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। সাড়া দিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রক নিশ্চিত করেছে যে, মালদ্বীপে অবস্থিত ভারতীয় হাই কমিশন কূটনৈতিক পর্যায়ে জোরালো আলোচনা চালাচ্ছে। উদ্দেশ্য, বন্দি মৎস্যজীবীদের দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনা। আঞ্চলিক টানাপোড়েনের মাঝে এই কূটনৈতিক মধ্যস্থতা সফল হবে বলেই আশা প্রকাশ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *