আইএএস ছেড়ে সরাসরি রাজনীতির ময়দানে! ২০২৭-এর উত্তরপ্রদেশ নির্বাচনে কি বড় চমক দিতে চলেছেন প্রাক্তন আমলা দিব্যা মিত্তল?

আইএএস ছেড়ে সরাসরি রাজনীতির ময়দানে! ২০২৭-এর উত্তরপ্রদেশ নির্বাচনে কি বড় চমক দিতে চলেছেন প্রাক্তন আমলা দিব্যা মিত্তল?

প্রশাসনিক চাকরি থেকে স্বেচ্ছাবসর নেওয়ার ঠিক এক মাস পর নিজের নতুন রাজনৈতিক দল ‘জননীতি ভারত’-এর আনুষ্ঠানিক ঘোষণা করলেন উত্তরপ্রদেশ ক্যাডারের প্রাক্তন আইএএস আধিকারিক দিব্যা মিত্তল। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি জানান, আগামী ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে তাঁর দল প্রতিদ্বন্দ্বিতা করবে। সাধারণ মানুষকে ক্ষমতার কেন্দ্রে রাখাই এই নতুন দলের মূল আদর্শ বলে জানিয়েছেন তিনি।

আইআইটি দিল্লি এবং আইআইএম ব্যাঙ্গালোরের প্রাক্তনী তথা ২০১৩ ব্যাচের এই প্রাক্তন আমলা অতীতে সন্ত কবীর নগর এবং মির্জাপুরের জেলাশাসক সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলেছেন। পেশাগত জীবনে পরিকাঠামোগত ব্যর্থতা ও প্রশাসনিক স্থবিরতা প্রত্যক্ষ করার পরেই তিনি রাজনীতির আঙিনায় নামার সিদ্ধান্ত নেন। তাঁর স্পষ্ট ঘোষণা, প্রচলিত রাজনীতির ধারা বদলেই সাধারণ মানুষের মৌলিক অধিকার ও না পাওয়ার আক্ষেপকে হাতিয়ার করে তিনি নির্বাচনী লড়াইয়ে নামবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *