দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবি নিয়ে মুখ খুললেন ‘দৃশম’ খ্যাত ইশিতা!

দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবি নিয়ে মুখ খুললেন ‘দৃশম’ খ্যাত ইশিতা!

সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবিতে দিনে মাত্র ৮ ঘণ্টা কাজের শর্ত দেওয়াকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রাজি না হওয়ায় পরবর্তীতে ছবি ছাড়তে হয় তাঁকে, এমনকি একই কারণে হাতছাড়া হয় ‘কল্কি’র সিক্যুয়েলও। সেই সময় নেটিজেনদের একাংশ দীপিকাকে সমর্থন জানালেও, অনেকেই তাঁর এই দাবিকে অযৌক্তিক বলে কটাক্ষ করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই পুরো ঘটনাটি নিয়ে নিজের স্পষ্ট প্রতিক্রিয়া জানিয়েছেন ‘দৃশম’ খ্যাত অভিনেত্রী ইশিতা দত্ত।

ইশিতা দত্ত জানান, মাতৃত্বের অভিজ্ঞতা না থাকলে একজন নারীর কাজের সময়ের গুরুত্ব এবং তাঁর মানসিক পরিস্থিতি বোঝা আসাম্ভব। একজন মা হিসেবে ৮ ঘণ্টার শিফট চাওয়া একেবারেই কোনো অযৌক্তিক দাবি হতে পারে না। তাঁর মতে, কোনো প্রযোজনা সংস্থা চাইলে এই দাবি নাকচ করতেই পারে, কারণ অনেক অভিনেতা ১২ থেকে ১৫ ঘণ্টা কাজ করতে আগ্রহী। তবে কোনো শিল্পীর ব্যক্তিগত পরিস্থিতি না বুঝে তাঁকে জনসমক্ষে ছোট করা বা অযৌক্তিক অপবাদ দেওয়া অত্যন্ত অনুচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *