১৮ হলেই ভোটাদিকার! ভোটার তালিকায় নাম তোলার বাম্পার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন, জানুন আবেদন পদ্ধতি

ভারতীয় গণতন্ত্রে ভোটাধিকার প্রয়োগের প্রথম শর্তই হলো ভোটার তালিকায় নাম থাকা। তবে অনেক সময় বয়স বা যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকের নাম তালিকায় ওঠে না। বিশেষ করে সাম্প্রতিক SIR (স্পেশ্যাল ইন্টেন্সিভ রিভিশন) প্রক্রিয়ায় বহু যোগ্য ব্যক্তির নাম বাদ যাওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। এই সব জল্পনা ও সমস্যার নিরসনে এবার এক বিরাট পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নতুন করে ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধনের সুযোগ দিতে শুরু হতে চলেছে ‘স্পেশ্যাল সামারি রিভিশন’ বা SSR।
কোন কোন রাজ্যে শুরু হচ্ছে SSR?
নির্বাচন কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গসহ দেশের ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে এই SSR প্রক্রিয়া চালু হতে যাচ্ছে। পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য অঞ্চলের তালিকায় রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আসাম, বিহার, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, মণিপুর, পুদুচেরী, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু এবং উত্তরাখণ্ড।
কারা আবেদন করতে পারবেন?
- নতুন ভোটার: ২০২৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাঁরা নতুন ভোটার হিসেবে আবেদন জানাতে পারবেন।
- বাদ পড়া ভোটার: যাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও SIR প্রক্রিয়া বা অন্য কোনো কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন, তাঁরাও পুনরায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন।
কমিশনের গুরুত্বপূর্ণ সময়সূচি ও চূড়ান্ত তালিকা প্রকাশের দিন:
নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রক্রিয়ার জন্য একটি স্পষ্ট সময়সূচি নির্ধারণ করেছে:
- ২ নভেম্বর: বিভিন্ন বুথ পুনর্বিন্যাসের কাজ শেষ করা হবে।
- ১২ নভেম্বর: খসড়া (Draft) ভোটার তালিকা প্রকাশ পাবে।
- ১২ নভেম্বর – ১১ ডিসেম্বর: খসড়া তালিকায় নাম না থাকলে কিংবা কোনো আপত্তি থাকলে তা জানানোর জন্য আবেদন করা যাবে।
- ২৮ ডিসেম্বর: জমা পড়া সমস্ত দাবি, অভিযোগ ও আপত্তির নিষ্পত্তি করা হবে।
- ৪ জানুয়ারি, ২০২৭: প্রকাশিত হবে বহুল প্রতীক্ষিত চূড়ান্ত ভোটার তালিকা।
SIR প্রক্রিয়ায় নাম বাদ পড়া নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ মেটাতে কমিশনের এই SSR ড্রাইভ অত্যন্ত কার্যকরী হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।