জামিন পেলেন RG KAR হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ
October 17, 20265:14 am

২ বছর পর RG KAR হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট। আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপকে গ্রেফতার করেছিল CBI। কলকাতা হাইকোর্টের জামিন বাতিলের নির্দেশ খারিজ করেন শীর্ষ আদালতের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ। RG KAR হাসপাতালের অ্যাকাউন্ট থেকে ঠিকাদারদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার সময়ে বিপুল আর্থিক নয়ছয় করার অভিযোগ ছিল সন্দীপের বিরুদ্ধে।