‘ভারতীয়দের খুনের জন্য অপেক্ষা করতে পারছি না’, মার্কিন মন্দিরে হামলার ছক ফাঁস হতেই কান্নায় ভাঙলেন মার্কিন সাংসদ

আমেরিকার একটি হিন্দু মন্দিরে গণহত্যা চালানোর চাঞ্চল্যকর ও ভয়ংকর ছক ফাঁস হয়েছে। ইলিনয়ের শ্রী বেঙ্কটেশ্বরা স্বামী মন্দিরে হামলার অভিযোগে ১৯ বছরের সন্দেহভাজন অ্যালেকজান্দ্রোস পাপোরাকিসকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্দুকবাজের মগজধোলাই করা হয়েছিল এবং সে সহকর্মীদের কাছে ভারতীয়দের খুন করার ইচ্ছা প্রকাশ করেছিল বলে জানা গেছে। এই ভয়ংকর ঘটনার কথা প্রকাশ্যে আসার পর থেকেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ঘটনার সময় ওই মন্দিরে উপস্থিত ছিলেন মার্কিন কংগ্রেসের সদস্য তথা ভারতীয় বংশোদ্ভূত রাজা কৃষ্ণমূর্তি ও তাঁর পরিবার। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং জানান, বন্দুক জ্যাম হয়ে যাওয়ায় এবং অলৌকিকভাবে তাঁদের প্রাণ রক্ষা পায়। এই ঘৃণা ও ভারত-বিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হওয়াই এখন তাঁর জীবনের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।