ফের পুজো প্যান্ডেলের সামনে মৃত্যু
October 21, 202610:53 am

চোরবাগানের পর এবার শিমলা ব্যায়াম সমিতি। পুজো প্যান্ডেলের সামনেই মৃত্যু হল এক ব্যক্তির। নবমীতে ঠাকুর দেখতে গিয়ে বাস চাপা পড়ে প্রাণ হারান তিনি। বাসটিকে ধরতেও পারেনি পুলিশ। রক্ত পড়েছিল রাস্তায়। দর্শনার্থীদের অভিযোগ, প্যান্ডেলের সামনে পুলিশ ছিল না, দুর্ঘটনার পরেও দূর থেকে তা কেবল দাঁড়িয়ে দেখেছে। ঠাকুর দেখতে আসা মানুষই তাঁকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শী মহিলার ভিডিও ভাইরাল।