অবশেষে চার দেশের নতুন সামরিক চুক্তি, নেপথ্যে বড় কোনো কৌশলী ছক?

পাকিস্তান, তুরস্ক, কাতার এবং ইন্দোনেশিয়ার মধ্যে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে ‘বদর মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং’ নামক নতুন প্রতিরক্ষা চুক্তি। দোহায় অনুষ্ঠিত এই বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ, তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের, কাতারের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আবদুর রহমান এবং ইন্দোনেশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী ইউসুফ জওহারি এই ঐতিহাসিক চুক্তিতে সই করেন। তুরস্ক ও কাতারের প্রতিরক্ষা মন্ত্রকের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই চার দেশ কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করতে এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বহুগুণ বাড়াতে একযোগে কাজ শুরু করেছে।
গত আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার মাত্র দু’মাসের মধ্যেই এই নতুন জোট গঠিত হলো। নতুন এই চুক্তির আওতায় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে পারস্পরিক সহযোগিতা, অংশগ্রহণকারী দেশগুলির সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সামরিক প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রগুলি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ও শিল্পের বিকাশের মাধ্যমে নিজেদের সামরিক সক্ষমতাকে একত্রিত করে যে কোনো আঞ্চলিক চাহিদা মোকাবিলা করাই এই নতুন মোর্চার মূল লক্ষ্য।