দেশবিরোধী খবর ও এআই ব্যবহারে রাশ! টিভি চ্যানেলগুলোর জন্য কেন্দ্রের কড়া নির্দেশিকা!

দেশবিরোধী খবর ও এআই ব্যবহারে রাশ! টিভি চ্যানেলগুলোর জন্য কেন্দ্রের কড়া নির্দেশিকা!

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলির সংবাদ সম্প্রচার ও বিতর্কমূলক অনুষ্ঠান নিয়ে কড়া সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সাম্প্রদায়িক বিদ্বেষ, উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য এবং দেশবিরোধী মনোভাবসম্পন্ন খবর পরিবেশনের ক্ষেত্রে সম্পাদকীয় নিয়ন্ত্রণ জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে সন্ত্রাসবিরোধী অভিযান সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকা এবং এআই প্রযুক্তির ব্যবহারে বিভ্রান্তি এড়ানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে।

পাশাপাশি, লাইভ আলোচনায় উস্কানিমূলক বক্তব্য রোধে সঞ্চালক ও চ্যানেল কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ করার পরামর্শ দিয়েছে কেন্দ্র। প্রয়োজনে বক্তার মাইক বন্ধ করা বা সম্প্রচার থামানোর মতো কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। সংবাদমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে বৃহত্তর সামাজিক নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার্থে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করাই এই নতুন নির্দেশিকার মূল উদ্দেশ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *