ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিমা-পেনশন এক ছাদের তলায়! রাজ্যে শুরু হচ্ছে ৭০ দিনের বিশেষ আর্থিক শিবির!

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিমা-পেনশন এক ছাদের তলায়! রাজ্যে শুরু হচ্ছে ৭০ দিনের বিশেষ আর্থিক শিবির!

রাজ্যে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ২১ অক্টোবর থেকে শুরু হয়েছে কেন্দ্রের বিশেষ কর্মসূচি, যা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটি (এসএলবিসি), জেলা প্রশাসন, গ্রাম পঞ্চায়েত ও পুরসভার যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এই শিবিরগুলি পরিচালিত হচ্ছে। এর মূল লক্ষ্য, যেসব মানুষ এখনও পর্যন্ত প্রাতিষ্ঠানিক ব্যাঙ্কিং ব্যবস্থার বাইরে রয়েছেন, বিশেষ করে প্রত্যন্ত এলাকার বাসিন্দারা, তাঁদের সহজে বিভিন্ন সরকারি পরিষেবার আওতায় নিয়ে আসা।

এই শিবিরগুলিতে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সুযোগ পাবেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এবং অটল পেনশন যোজনায় নাম নথিভুক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে। এর বাইরেও পুরনো অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক, রি-কেওয়াইসি, সি-কেওয়াইসি এবং নমিনির তথ্য আপডেটের কাজও সম্পন্ন করা যাবে। কৃষকদের জন্য কিষান ক্রেডিট কার্ড ও ফসল বিমা যোজনার আবেদন গ্রহণের পাশাপাশি আদিবাসী পরিবারগুলির জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। ডিজিটাল লেনদেনে নিরাপত্তা বজায় রাখতে সচেতনতামূলক পরামর্শও দেওয়া হবে এই শিবির থেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *