বিষ্ণোই গ্যাংয়ের হুমকির মাঝেই জলের দরে সাধের ফ্ল্যাট বিক্রি টাইগার শ্রফের!

বিষ্ণোই গ্যাংয়ের হুমকির মাঝেই জলের দরে সাধের ফ্ল্যাট বিক্রি টাইগার শ্রফের!

মুম্বইয়ের খার পশ্চিমে বিষ্ণোই গ্যাংয়ের গুলিবৃষ্টি ও দুষ্কৃতী আতঙ্কের মাঝেই নিজের বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। রুস্তমজি প্যারামাউন্ট সোসাইটির ন’তলার ১,২৯১ বর্গফুটের ওই ফ্ল্যাটটি প্রায় ন’কোটি টাকায় বিক্রি করা হয়েছে। ২০১৮ সালে ৭.৬১ কোটি টাকায় সম্পত্তিটি কিনেছিলেন জ্যাকিপুত্র এবং আইনি মালিকানা পান ২০১৯ সালের শেষের দিকে। এই ফ্ল্যাট বিক্রির ফলে স্ট্যাম্প ডিউটি বাবদ ৫৪ লক্ষ টাকা জমা পড়েছে, যার সঙ্গে রয়েছে দুটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও। এর আগেও টাইগার একাধিক রিয়েল এস্টেট সম্পত্তি কেনাবেচা করেছেন।

এদিকে, টাইগার শ্রফের গাড়ির ওপর গুলি চালানোর চাঞ্চল্যকর ঘটনায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এই মামলায় সম্প্রতি ইন্দোর থেকে ২২ বছর বয়সি এক যুবককে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ, ফলে মোট গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে। তদন্তে নেমে পুলিশ দুষ্কৃতীদের জেরা করে নিত্যনতুন চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করছে। গ্যাংস্টারদের লাগাতার হুমকির মুখে তারকারা একের পর এক সম্পত্তি হাতবদল করছেন কি না, তা নিয়েও সিনে মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *