পাকিস্তান কাশ্মীরের রক্ষাকর্তা? ফারুক আবদুল্লার বিস্ফোরক দাবিতে তোলপাড় রাজনীতি, সুর চড়াল বিজেপি!

পাকিস্তান কাশ্মীরের রক্ষাকর্তা? ফারুক আবদুল্লার বিস্ফোরক দাবিতে তোলপাড় রাজনীতি, সুর চড়াল বিজেপি!

আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যু তুলে ধরে পাকিস্তান জম্মু ও কাশ্মীরের মানুষকে রক্ষা করছে—উত্তর কাশ্মীরের বারামুল্লায় আয়োজিত একটি কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমনই বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আবদুল্লা। দিল্লির বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে তিনি কাশ্মীরিদের নিজস্ব অধিকার ও অস্তিত্ব রক্ষায় রুখে দাঁড়ানোর আহ্বান জানান। একই সাথে তিনি প্রশ্ন তোলেন, ভারতের কেন্দ্রের কাছ থেকে কাশ্মীরি জনগণ ন্যায়বিচার আশা করতে পারে কি না। তাঁর এই বিতর্কিত বক্তব্যে দেশজুড়ে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফারুক আবদুল্লার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। জম্মু ও কাশ্মীর বিজেপির প্রধান সত শর্মা তাঁর এই বক্তব্যকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। এমনকি এ ধরনের মন্তব্য অব্যাহত রাখলে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাকিস্তানে চলে যাওয়ারও পরামর্শ দেন তিনি। অন্যদিকে, ভিএইচপি নেতা বিনোদ বনসল স্পষ্ট করে জানিয়েছেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং ভারতের নিজস্ব শক্তির বলেই এই অঞ্চলের নিরাপত্তা সম্পূর্ণ সুনিশ্চিত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *