ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে বিরাট আপডেট, দক্ষিণ থেকে উত্তরবঙ্গ টানা ৩ দিন কেমন থাকবে আবহাওয়া, জানুন সম্পূর্ণ তালিকা

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে বিরাট আপডেট, দক্ষিণ থেকে উত্তরবঙ্গ টানা ৩ দিন কেমন থাকবে আবহাওয়া, জানুন সম্পূর্ণ তালিকা

ধেয়ে আসছে অতি তীব্র ঘূর্ণিঝড় ‘অর্ণব’। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও বাপতলার মাঝামাঝি এলাকায় আঘাত হানতে পারে এই ঝড়। স্থলভাগে প্রবেশের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটারে পৌঁছাতে পারে। বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপটি সোমবারের মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে পূর্ব উপকূলে এগোনোর সাথে সাথে দ্রুত শক্তি বৃদ্ধি করবে। এর ফলে অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার উপকূলে চরম দুর্যোগ ও ২০০ মিলিমিটারের বেশি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এমনকি দক্ষিণ ভারতের ট্রেন পরিষেবাও নিয়ন্ত্রিত হতে পারে বলে জানা গিয়েছে।

সরাসরি না হলেও বাংলায় এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়তে চলেছে। মঙ্গলবার থেকেই রাজ্যে আবহাওয়ার মেজাজ বদলাতে শুরু করবে। মঙ্গলবার উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, বুধ থেকে শুক্রবারের মধ্যে পরিস্থিতি জটিল হবে। বিশেষ করে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও সিকিমে ভারী বর্ষণের সাথে ধস ও তুষারপাতের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। উপকূলীয় এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিলোমিটার বেগে এবং অন্যান্য জেলায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পর্যটক ও মৎস্যজীবীদের সমুদ্রতটে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *