চাঞ্চল্যকর তথ্য! টাইগারের বদলে শুটারদের প্রধান নিশানা ছিলেন আমির খান

চাঞ্চল্যকর তথ্য! টাইগারের বদলে শুটারদের প্রধান নিশানা ছিলেন আমির খান

মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। টাইগার শ্রফ নন, শুটারদের মূল লক্ষ্য ছিলেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। অভিনেতার কঠোর নিরাপত্তা এবং সঠিক তথ্যের অভাবে শেষ পর্যন্ত টাইগার শ্রফকে নিশানা করা হয় বলে পুলিশ জানতে পেরেছে। প্রায় এক মাস ধরে আমির খানের গতিবিধির ওপর নজর রাখলেও উপযুক্ত সুযোগ না পেয়ে দুষ্কৃতীরা পরিকল্পনা বদল করে।

জুহুর একটি পার্কে প্রতি রবিবার ফুটবল খেলতে যাওয়ার সুবাদে টাইগার শ্রফকে টার্গেট করা হয়। গত ১৮ অক্টোবর ফুটবল খেলে বেরোনোর সময় তাঁর গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এছাড়া গত জুলাই মাসে আমির খানের পাওয়া একটি খুনের হুমকির সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে তদন্ত চলছে। মহারাষ্ট্র প্রশাসন ইতিমধ্যেই অভিনেতার নিরাপত্তা আরও জোরদার করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *