চা চাষে বিপ্লব, এআই প্রযুক্তির হাত ধরে আসছে অভাবনীয় পরিবর্তন,

চা চাষে বিপ্লব, এআই প্রযুক্তির হাত ধরে আসছে অভাবনীয় পরিবর্তন,

ক্ষুদ্র চা চাষিদের চাষবাস সংক্রান্ত নানা সমস্যার স্থায়ী সমাধান করতে এবার চালু হতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর বিশেষ প্রযুক্তি টোকলাই। টি বোর্ড অফ ইন্ডিয়া, টোকলাই টি রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের যৌথ উদ্যোগে এই প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে। এতদিন মাটির স্বাস্থ্য পরীক্ষা, কীটপতঙ্গের আক্রমণ রোধ কিংবা সঠিক সার প্রয়োগের মতো বিষয়ে পরামর্শ পেতে চাষিদের নানা ঝক্কি পোহাতে হতো। কিন্তু এই নতুন প্রযুক্তির মাধ্যমে সেই সমস্ত জটিলতা নিমেষেই দূর হবে বলে আশা করা হচ্ছে।

দশ বছরেরও বেশি সময় ধরে চা নিয়ে হওয়া গবেষণালব্ধ তথ্যের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই টুল। ইতিমধ্যেই দু’হাজারেরও বেশি বৈজ্ঞানিক প্রকাশনা ডিজিটালাইজ করা হয়েছে এবং ভবিষ্যতে নতুন গবেষণার ফলাফলও এর সঙ্গে যুক্ত করা হবে। গাছ বা পাতায় কীটপতঙ্গের আক্রমণ সন্দেহ হলে চাষিরা নির্দিষ্ট সাইটে ছবি আপলোড করেই তাৎক্ষণিক সমাধান পেয়ে যাবেন। আগামী এক বছরের মধ্যে সম্পূর্ণ তৈরি হতে চলা এই উদ্যোগ ক্ষুদ্র চা চাষিদের উৎপাদন বৃদ্ধি ও বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *